ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৪৮ Logo গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো চার আসামি কারাগারে Logo ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ Logo অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় প্রাণ গেল সাঁতারুর Logo আবাদি জমিতে নদী খননের স্তূপ, বালুচাপা কৃষকের স্বপ্ন Logo জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম Logo রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম Logo শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত Logo নন্দীগ্রাম উপনির্বাচনে মমতার বড় চমক, কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় প্রাণ গেল সাঁতারুর

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে একটি জনপ্রিয় সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উপকূলের কাছে সাঁতার কাটার সময় ওই ব্যক্তিকে হাঙর কামড় দেয়। পরে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান নিয়ে সমুদ্রে তল্লাশি চালায়। নিরাপত্তার কারণে সোরেন্টোসহ আশপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানিয়েছে, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে এই হামলা হয়। এতে কোন প্রজাতির হাঙর জড়িত ছিল, তা এখনো জানা যায়নি।

চলতি বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যু। এ সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান।

এর আগে জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এ ছাড়া মে ও জুনে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুনে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় এক নারীও গুরুতর আহত হন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৪৮

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় প্রাণ গেল সাঁতারুর

আপডেট সময় ০৭:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬