ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন Logo বিশ্ববাজারে সোনার দাম বাড়ল Logo বিনোদনের নামে সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের আহ্বান Logo বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন Logo ১০ গোলের পর এবার ৬ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা Logo সাইবার সুরক্ষা আইনে মতপ্রকাশ নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে : এইচআরএসএস Logo মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বন্ধুত্বের উষ্ণ বার্তা Logo ‘দাউদের আমন্ত্রণে শারজাহ যাইনি’ বিতর্কিত ছবি নিয়ে মন্দাকিনী

মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বন্ধুত্বের উষ্ণ বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দিল্লি ও মস্কোর মধ্যকার ‘বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত’ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য মোদীকে কৃতিত্ব দিয়েছেন।

গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে তাকে এবং রুশ প্রতিনিধিদলকে দেওয়া আতিথেয়তার জন্য রুশ নেতা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান। ভারতে অবস্থিত রুশ দূতাবাস ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে পাঠানো প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তাটি ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছে, যা মূলত বন্ধুত্ব বোঝাতে রুশ ও হিন্দি শব্দের একটি সমন্বয়।

পুতিনের বার্তার অনুবাদ প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, ‘আপনি আপনার দেশবাসীর কাছ থেকে গভীর সম্মান এবং বিশ্বমঞ্চে দারুণ কর্তৃত্ব যথাযথভাবেই উপভোগ করছেন। ভারত ও রাশিয়ার মধ্যকার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই।

বিবৃতিতে রুশ নেতা প্রধানমন্ত্রী মোদির সাথে তার সাম্প্রতিক আলোচনাকে বস্তুনিষ্ঠ, খোলামেলা এবং ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

পুতিন আরো যোগ করেন, ‘যথারীতি আপনার সাথে কথা বলাটা ছিল এক পরম আনন্দের অভিজ্ঞতা এবং আমাদের আলোচনা আরও একবার আপনার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতাকে প্রমাণ করেছে। আমরা অবশ্যই আমাদের বন্ধুভাবাপন্ন জাতিগুলোর কল্যাণে জরুরি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সমস্যাগুলোতে আমাদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।’

গত ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন ভারতে এসেছিলেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক করেন। যেখানে তাঁরা মূল খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলে চলমান সংঘাতগুলো নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক আলোচনা শেষ করার পরপরই দুই নেতা একই গাড়িতে চড়ে একটি প্রদর্শনী পরিদর্শনে যান।

মোদি ও পুতিনের মধ্যকার এই হৃদ্যতা অবশ্য নতুন কিছু নয়। গত ৩১ আগস্ট কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সময়ও তাঁদের একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল।

এমনকি গত বছরও চীনের তিয়ানজিনে এসসিও নেতা সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন একই গাড়ি ব্যবহার করেছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন

মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বন্ধুত্বের উষ্ণ বার্তা

আপডেট সময় ০৪:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬