ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের ড্রোন ভূপাতিত

মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই হুতিদের একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়। ২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। তবে হুতি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল দেশটি।

তবে হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ অভিযোগটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।

এদিকে গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে। সোমবার একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করে হুতিরা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ওই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন।

এদিকে, হুতিরা সাম্প্রতিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এতে বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির একটি অংশ বিকল্প পথে নেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবারের এক হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ রয়েছে। ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন উপসাগরীয় তেলক্ষেত্রগুলোকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিরতির কারণে সংঘাত অনেকটা কমে এলেও চলতি মাসে ইয়েমেন সরকারের সমর্থক বাহিনীর বিরুদ্ধে হুতিদের অগ্রযাত্রার পর আবারও লড়াই শুরু হয়েছে। এ অবস্থায় গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চাইলেও এখন পর্যন্ত তা গোয়েন্দা সহায়তার মধ্যেই সীমিত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬