ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে Logo ঝিনাইদহে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ Logo হাসিনা-বেনজিরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ Logo মেসে সাড়া না পেয়ে দরজা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার Logo ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ দিচ্ছে ট্রাম্প প্রশাসন Logo কৃতির পর এবার দিশার পোশাক নিয়ে তুমুল বিতর্ক Logo মাদরাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু Logo প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আদানি : রিজভী Logo স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসেও কাটেনি জনবল সংকট Logo পাদোভায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, সেবা নিলেন ৬ শতাধিক প্রবাসী

পাদোভায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, সেবা নিলেন ৬ শতাধিক প্রবাসী

ইতালির পাদোভা শহরে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস। বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এ সেবায় পাদোভা, ভেনিস, ত্রেভিজোসহ আশপাশের শহরে বসবাসরত ৬ শতাধিক প্রবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

ভ্রাম্যমাণ সেবার আওতায় প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, বিভিন্ন সনদ গ্রহণ, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) আবেদন এবং নবায়ন করা পাসপোর্ট সংগ্রহ করেন।

এ সময় মিলান কনস্যুলেট অফিসের শ্রম কনসাল মোহাম্মদ শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ সেবা কার্যক্রম সফল করতে পাদোভায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। তাদের মধ্যে ছিলেন আশিকুর রহমান ইউসুফ, জাকির ভূইয়া, জানাশরিফ জানাসু, খন্দকার রেজাউর রহমান তুহিন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম স্বপন, এ বি এম মাজহারুল আলম ফিরোজ, কামাল আকন প্রমুখ।

এদিকে ভিসেন্সা বিএনপির নেতৃবৃন্দও মিলান কনস্যুলেট অফিসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিন দিনের এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় মোট ৬ শতাধিক প্রবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে

পাদোভায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, সেবা নিলেন ৬ শতাধিক প্রবাসী

আপডেট সময় ০১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬