ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটের পর্যটন শিল্পে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু Logo ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, নিখোঁজ ২ Logo প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের Logo পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ Logo দুই দিনের মাথায় সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান, নেপথ্যে কী Logo আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর ভোটের তারিখ চূড়ান্ত হবে : ইসি সচিব Logo রাজৈরে হত্যা মামলায় ৩ স‌হোদরের যাবজ্জীবন Logo শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার : জুবাইদা রহমান

দুই দিনের মাথায় সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান, নেপথ্যে কী

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে স্কুলে ভর্তি হওয়ার মাত্র দুই দিন পরই সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে নতুন ও আগের কোনো স্কুলের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে রাজ পরিবার ছাড়ার ছয় বছর পর গেল আগস্টে পরিবারসহ যুক্তরাজ্যে ফিরে আসেন রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই দম্পতির ৭ বছর বয়সী ছেলে প্রিন্স আর্চি ও ৫ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট চলতি মাসে স্কুলে যাওয়া শুরু করে। তাদের নতুন বাড়ির ঠিকানা ও সন্তানদের স্কুলের তথ্যও গোপন রাখা হয়েছিল। তবে হুট করেই সন্তানদের স্কুল পরিবর্তনের কথা জানান হ্যারি-মেগানের একজন মুখপাত্র।

এর আগে রাজকীয় বাসভবনে না থাকা এবং রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করার শর্তে তারা যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, আগের স্কুলে যাতায়াতের পথে দীর্ঘ দূরত্ব ও অতিরিক্ত যানজট থাকায় শিশুদের নিরাপদে আনা-নেওয়া নিয়ে নিরাপত্তায় উদ্বেগ ছিল। শিশুদের নিরাপত্তার জন্য অতিরিক্ত একটি গাড়ি নিয়ে বহরে চলাচল করতে হতো, যা ব্যস্ত সময়ে কঠিন হয়ে পড়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিলেটের পর্যটন শিল্পে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

দুই দিনের মাথায় সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান, নেপথ্যে কী

আপডেট সময় ০৫:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬