ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ : ২ দিনে ৩ জনের মৃত্যু, চলতি মাসে আক্রান্ত ৬৬৮ Logo ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে : অর্থমন্ত্রী Logo নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল Logo আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী Logo জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯ Logo স্বাক্ষর জালের মামলায় আত্মসমর্পণ, বরখাস্ত এএসপিসহ ৩ জন কারাগারে Logo হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ Logo তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে: রাশেদ খাঁন Logo জমি ফেরত পেতে সহপাঠী প্রধানমন্ত্রী মোদির মুখোমুখি ৮১ বছরের আসগর

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল উদ্বোধন হয়। এরপর সেই এলাকায় তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা হল প্রশাসনের সঙ্গে যোগসাজশে অন্তত ১৫টি দোকান বরাদ্দ দেন। তখন অভিযোগ ওঠে প্রতি দোকান বরাদ্দেরা এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নিয়েছিলেন। এরপর ২০২৪ সালে ওই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল উদ্বোধন হয়। এই হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের মালিকানায় আগে থেকে বরাদ্দকৃত কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানের মধ্যে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা চারটি দোকানের মালিকানা দাবি করেন।

বিষয়টি নিয়ে বিগত কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে রেষারেষি চলছিল। এর মধ্যে আজ সংঘর্ষে জাড়ালেন তারা।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা পরিকল্পনা করেন তাদের হলের সামনের চারটি দোকানে তারা তালা ঝুলিয়ে দেবেন। এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুরের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। এ সময় কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী এলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আহত শিক্ষার্থীদের আমরা ইতোমধ্যে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব।’

আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ–প্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান জানান, এখন পর্যন্ত ৯ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ : ২ দিনে ৩ জনের মৃত্যু, চলতি মাসে আক্রান্ত ৬৬৮

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯

আপডেট সময় ০৬:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬