ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ Logo তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে: রাশেদ খাঁন Logo জমি ফেরত পেতে সহপাঠী প্রধানমন্ত্রী মোদির মুখোমুখি ৮১ বছরের আসগর Logo ‘লেডি মীর জাফর’ বলা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ Logo কিম জং উনের মেয়েদের গোলের মিসাইল উৎসব, ১০ গোল হজম করল বাংলাদেশ Logo নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩ Logo নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬, ব্যবহৃত গাড়ি জব্দ Logo রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে গুলি করে ও কুপিয়ে হত্যা Logo নানার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল মাহিন, প্রাণ গেল বাসচাপায় Logo সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

জমি ফেরত পেতে সহপাঠী প্রধানমন্ত্রী মোদির মুখোমুখি ৮১ বছরের আসগর

জমি নিয়ে বিরোধের জেরে প্রধানমন্ত্রীর দরবারে হাজির হলেন স্কুলের সহপাঠী। প্রায় চার দশকের পুরনো এক জমির সমাধানে ৮১ বছর বয়সী আসগর আলি বোহরা দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

চার দশকের দীর্ঘ লড়াইয়ের পর শেষমেশ স্কুলের পুরনো সহপাঠী মোদির সঙ্গে দেখা করে জমি বিরোধের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন মুম্বাইয়ের মিরা রোডের এই বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে পড়ার সময় আসগারালি বোহরা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহপাঠী ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বোহরা বলেন, ‘জমি নিয়ে বিরোধের সমস্যা সমাধানের জন্য কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশের কাছে ঘুরছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

ভোহরার দাবি, ভাইয়ান্ডার ইস্টের নাভঘরে প্রায় ২ হাজার ৮১০ বর্গমিটার জমি নিয়ে এই বিরোধ। ১৯৮৯ সালে নিবন্ধিত চুক্তির মাধ্যমে তিনি ওই সম্পত্তি কিনেছিলেন বলে জানান।

কিন্তু ২০১১ সালে বেআইনিভাবে সেই জমি দখল করে নেওয়া হয় বলে তার অভিযোগ।

বোহরার অভিযোগের তীর মূলত ‘স্বয়ম বিল্ডার্স’ এবং ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’ নামের দুটি সংস্থার দিকে।

তার দাবি, মূল মালিককে অন্ধকারে রেখে জাল দলিল তৈরি করা হয়। এমনকি তার জমিটি দুই ভাগে ভাগ করে ওই দুটি নির্মাণ সংস্থার নামে নামজারি করিয়ে নেওয়া হয়েছিল। এই পুরো ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নামও জড়িয়েছে, কারণ ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’-এর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে দাবি আসগরের।

২০১৫ সালে এই বিষয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। এরপর বিগত কয়েক বছর ধরে পুলিশ, রাজস্ব বিভাগ এবং পৌরসভার দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি ওই বৃদ্ধ।

বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। আগামী ১৬ সেপ্টেম্বর এই বিষয়ে একটি বিশেষ শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দশকের আইনি লড়াইয়ের পর, স্কুলের পুরনো বন্ধু মোদির হস্তক্ষেপে এই জমি জট শেষমেশ কাটবে বলে আশায় বুক বাঁধছেন ৮১ বছরের আসগর আলি বোহরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

জমি ফেরত পেতে সহপাঠী প্রধানমন্ত্রী মোদির মুখোমুখি ৮১ বছরের আসগর

আপডেট সময় ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬