ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের Logo ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব Logo তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা Logo জুলাই হত্যা মামলায় হাসিনা, কামাল, কাদেরসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট Logo চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান Logo ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের Logo ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার Logo কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় ঘোষণা কাল Logo ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক Logo ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের

দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন

নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে দুই নেতা একই লিমুজিন গাড়িতে করে ইনোপ্রম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী পরিদর্শনে যান।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনকে প্রাচীন তামিল কবি থিরুভাল্লুভারের ধ্রুপদী গ্রন্থ ‘থিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ উপহার দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই অনুবাদ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও মহাকাশ খাতসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেন যে, যেকোনো সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি।

উল্লেখ্য, মস্কো ভারতের অন্যতম প্রধান কৌশলগত ও সামরিক অংশীদার। ২০২৫ সালের ডিসেম্বরে পুতিনের সর্বশেষ ভারত সফরের পর এই বৈঠকে দুই দেশের যৌথ সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন

আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬