ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার দক্ষিণে রাতভর বিমান হামলা চালিয়ে হামাসের খান ইউনিস ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মদ ইয়াজুরিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতের এই হামলায় প্রধান কমান্ডারের সাথে হামাসের আরও দুই উচ্চপদস্থ যোদ্ধা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, নিহত ব্রিগেড কমান্ডারের নাম মুহাম্মদ আব্দুল সালাম আল-ইয়াজুরি। তাদের দাবি, আল-ইয়াজুরি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বহু হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছিলেন।

আইডিএফ আরও জানিয়েছে, খান ইউনিসে চালানো একই বিমান হামলায় হুজাইফা মুআম্মার নামে এক কোম্পানি কমান্ডার এবং মুহাম্মদ বাহজাত রাদি নামে হামাসের আরও এক সদস্য নিহত হয়েছেন।

অপরদিকে, দক্ষিণ গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবদুস সালাম আল-ইয়াজুরি নিহত হয়েছেন বলে জানিয়েছে করেছে হামাস ও ফিলিস্তিনি গণমাধ্যম।

হামাস সদস্যদের মৃত্যুর খবর প্রকাশকারী একটি অ্যাকাউন্টে ইয়াজুরির জন্য ‘শহীদ পোস্টার’ প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে খান ইউনিস ব্রিগেডের কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়। ইয়াজুরি আবু আল-হাইথাম নামেও পরিচিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬