সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ওয়াহিদা।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ ৫৩ বছরের সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সমস্যা, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল সুইডেনের রাজা কার্ল গুস্তাফের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com