ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে আমরা এত দেরিতে নির্বাচন চাই না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) আমরা নির্বাচন চাই। মার্কিন প্রতিনিধিদলকে বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরোপ রহিতের বিষয়ে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত

আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫