ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে কেমন প্রস্তুতি প্রয়োজন— জানালেন অভিনেত্রী

গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনে বিভিন্ন রূপে হাজির হতে হয় শিল্পীদের। কখনও ঘনিষ্ঠ দৃশ্য ফুটিয়ে তুলতে সহশিল্পীর সঙ্গে অন্তরঙ্গ হতে হয় সাবলীলভাবে। তবে পর্দায় তা চম্বুকাংশ হিসেবে ধরা দিলেও এরকম দৃশ্য চাইলেই তুলে ধরা সম্ভব না বলে মনে করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অঙ্গনা রায়। জানালেন ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বিশেষ প্রস্তুতি দরকার।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অঙ্গনা। তার সঙ্গে ছিলেন বনি সেনগুপ্ত। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের আগে প্রস্তুতি প্রসঙ্গে অঙ্গন আবলেন, ‘আমার মাথায় চলে এরপর একটি চুম্বন দৃশ্য যেজন্য একটি প্রস্তুতি দরকার। স্বস্তি দরকার।’

এ সময় বনি বলেন, ‘তোমাকে সবসময় মাথায় রাখতে হবে সহশিল্পী যেন অস্বস্তিতে না পড়েন। চুম্বন দৃশ্যটি যেন নান্দনিক হয়।’ অঙ্গনা বলেন, ‘পর্দায় চুমু খাওয়া একটি শিল্প। সময় নেই, বেশি তাড়াতাড়ি করতে হবে। এরকম করলে হবে না। দৃষ্টিকটু যেন না লাগে।’

টলিউডে নতুন জুটি হিসেবে দেখা যাচ্ছে বনি-অঙ্গনাকে। দুজনে বাধা পড়েছেন ‘প্রেম শর্টস’ নামের একটি সিরিজে। নতুন প্রজন্মের লাভ স্টোরি নিয়ে নির্মাণ করা হয়েছে সিরিজটি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সৌদিতে সোফা তৈরির কারখানায় আগুন, নওগাঁর ৭ জনের মৃত্যু

ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে কেমন প্রস্তুতি প্রয়োজন— জানালেন অভিনেত্রী

আপডেট সময় ১১:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬