ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার নেতা ও গণঅভ্যুত্থানে শহিদদের সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব

মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান এই চার নেতার সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে ভাসানী জনশক্তি পার্টি। একইসঙ্গে তারা মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদেরও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবির কথা তুলে ধরেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি।

ঐকমত্য কমিশনের কাছে দেওয়া দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে- প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করা।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হোন বা অন্য যেকোনো পদে থাকুন, কেউই যেন আইনের ঊর্ধ্বে না যেতে পারেন সেই বিষয়কে সামনে রেখেই কাজ করছে ঐকমত্য কমিশন।

আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু’র নেতৃত্বে দলটির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এবং প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল কাদের, পারভীন নাসের খান ভাসানী এবং আমিনুল ইসলাম সেলিমসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫