ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা Logo পরীমণির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি আজ Logo মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও এপিসি Logo ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা Logo আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

হঠাৎ একই দিনে ভারতে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী-সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ নয়াদিল্লিতে অবতরণ করলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা শুরু হয়েছে।

ঠিক ১৫ দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল। অনেকের মতে, ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা।

সৌদি আরবের পররাষ্ট্র দফতরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আদেল আল-জুবায়ের। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে।

একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি। 

কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই সম্ভবত এই দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে। একদিকে সৌদি আরবের আকস্মিক সফর এবং অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রীর গভীর রাতের আগমন এই দুটি ঘটনাই উপমহাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : হাইকোর্টে চলছে রায় ঘোষণা

হঠাৎ একই দিনে ভারতে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী-সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫