ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

গাইবান্ধার সেই বিএনপি নেতা বহিষ্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবুকে আটক করে উপজেলা প্রশাসন। এবার তাকে অনৈতিক কাজের দায়ে দলের সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আটক সাহাবুল ইসলাম সাবু উপজেলার কামারদহ ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে।

বুধবার (৭ মে) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে সেখানকার একটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১১৯ বস্তা (৫৯৫০ কেজি) চাল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক ও সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সদস্য সচিব মো. সাহাবুল ইসলাম সাবুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করে।

অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। এসময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক সাহাবুল ইসলাম সাবুকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয় ও জব্দকৃত চাল উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে অভিযুক্ত গুদাম মালিক সাহাবুল ইসলাম সাবুকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫