বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি হাজী সেলিমের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এদিন তাকে গ্রেফতার দেখানোর জন্য সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে।

এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। হাজী সেলিম চিল্লাতে থাকেন পুলিশ সদস্যকে লক্ষ্য করে। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি।

এরপর গ্রেফতার দেখানো শুনানি শুরু হয়। পরে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

পরে ১০টা ১৫ মিনিটের দিকে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় হাজী সেলিমকে। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুইহাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com