ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জড়াচ্ছে মিসর? যে বার্তা দিল পাকিস্তান Logo গ্যারেজে গুলি করে ইমরানকে হত্যা, ৩ আসামি রিমান্ডে Logo কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ Logo প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo ভিকারুননিসার অ্যাডহক কমিটি নিয়ে রুল, ৯০ দিনে নির্বাচনের নির্দেশ Logo ১০০ ডলারের পথে তেল, বাড়ছে বাংলাদেশের জ্বালানি ঝুঁকি Logo সড়কের পাশে ঝোপঝাড়, ডাকাত-ছিনতাইকারীর উৎপাত Logo শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী Logo মেট্রো রেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে ডিএমটিসিএলকে লিগ্যাল নোটিশ Logo স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে স্ত্রীর আহাজারি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। ১২ হাজার ৩৮৫ জনকে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়।

পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি।

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জড়াচ্ছে মিসর? যে বার্তা দিল পাকিস্তান

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৫:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬