ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন Logo যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান Logo মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও Logo নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, পুড়লো ঝুটের গোডাউনেও

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট

জামায়াতে ইসলামীর আমিরের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৮টা ৩১ মিনিটে হ্যাকিংয়ের পর ওই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয় বলে দাবি করেছে দলটি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জুবায়ের।

এর আগে সম্প্রতি জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের বিষয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। তা নিয়ে সারাদেশে হইচই পড়ে যায়। সেই বিতর্ক এখনো চলমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট

আপডেট সময় ০২:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬