ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ২৫ জনের প্রাণহানি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গত বছর বড়দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হামলার পর এটিই জঙ্গিদের সবচেয়ে বড় হামলা।

রয়টার্সকে নিহতদের স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবন গারি শহরে একটি নির্মাণস্থলে কাজ করার জন্য গিয়েছিলেন নিহতরা, এ সময় ভেতরে ঢুকে গুলি চালায় বন্দুকধারীরা।

এ অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিনেটর আলিউ নদুমে বলেছেন, তিনি তার নির্বাচনী এলাকার সদস্যদের হত্যাকাণ্ডে ‘মর্মাহত এবং দুঃখিত’।
বৃহস্পতিবার বোর্নোতেও একটি পৃথক জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং তাদের সহায়তাকারী একটি বেসামরিক টাস্ক ফোর্সের দুই সদস্য নিহত হন। ভোরের দিকে একটি সেনা ঘাঁটিতে এ হামলা হয়। এতে ১৬ জন আহত হন। হামলা এবং গণহত্যার শিকার নাইজেরিয়া নিরাপত্তা পুনরুদ্ধারের বিষয়ে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে।

ট্রাম্প গত বছর খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ আনার পর ২৫ ডিসেম্বর সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। এদিকে, জঙ্গিদের হামলার ঘটনায় নাইজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তা উন্নত করতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে ওয়াশিংটনকে।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ২৫ জনের প্রাণহানি

আপডেট সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬