বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “অভ্যন্তরীণ (ইন-কান্ট্রি) পোস্টাল ভোটের ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। এটি পাবেন নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা।”

এর আগে ইসি সচিব জানিয়েছিলেন,দেশের অভ্যন্তরে যেসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের জন্য পাঠানো ব্যালটগুলো হবে প্রচলিত ব্যালটের মতোই আসনভিত্তিক। এতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত থাকবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে পোস্টাল ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। অন্যদিকে প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

এরইমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন ২১ জানুয়ারি থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারছেন।

প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের ১১৯টি প্রতীকের ছবি রয়েছে, তবে কোনো দল বা প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com