বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার লিলি (১৭) দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা–বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কে বা কারা এবং কেন এ হত্যা সংঘটিত করেছে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com