ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনে স্লিপার ও বালু দিয়ে অবরোধ করেছেন বিএনপির মনোনয়নবঞ্চিত একাংশের নেতাকর্মী। এতে ঢাকা- ময়মনসিংহ রেলপথে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বরে নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ভোরে দ্বিতীয় দফায় গফরগাঁওয়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। সকালে পুলিশ ও রেলওয়ে কর্মচারীদের বিষয়টি নজরে আসে। ট্রেনের নিরাপত্তায় সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বেলা ১১টার দিকে এই রুটে আবারো ট্রেন চলাচল শুরু হয়।

তবে দুপুর দেড়টায় তৃতীয় দফায় উপজেলার কালিরহাট এলাকায় রেললাইনে স্লিপারসহ বালু দেওয়া হয়। তখন থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিকেলে পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়।

বিকেল ৪টার দিকে শতাধিক নেতাকর্মী গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও গাছের টুকরা এনে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে থাকা স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা রাত সাড়ে ১০টার দিকে রেলপথ থেকে সরে যায়। এরপর থেকে রেললাইন সচলের কাজ শুরু হয়। এরইমধ্যে আবারও বিভিন্ন স্থানের রেললাইনে কলাগাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করতে চেষ্টা চালানো হয়। এর ফলে লাইনটি সচল করতে দেরি হয়। রাত ১টা ২০ মিনিটে রেললাইন পুরোপুরি সচল হলে ৯ ঘণ্টা পর ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়নে এ জেলার ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। এরপর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে ১ মাস ২৪ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) এই আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ

আপডেট সময় ০৪:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫