বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

শ্বশুরবাড়িতে প্রাণিপ্রেমী তারেক রহমান

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমণ্ডিতে নিজ শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান।

সেখানে সেই বাড়ির কয়েকটি বিড়ালকে আদর করছেন তারেক রহমান—এমন একটি ছবি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়—‘প্রাণিপ্রেমী তারেক রহমান।’

ওই ছবিতে দেখা যায়, বিড়ালগুলো ছোট একটি ঘরের মতো, সেখানে আছে। ঘরটির সামনের দিক নেট দিয়ে আটকানো। নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে বিড়ালগুলোকে আদর করছেন তারেক রহমান।

ছবিটি দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন নেটিজেনরা।

একজন লেখেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর

আরও একজন লেখেন, অসাধারণ একটি ছবি! প্রাণীদের প্রতি এই মমত্ববোধ সত্যিই প্রশংসনীয়।  

এ ছাড়া তারেক রহমানের পরিবারেরও ‘জেবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com