ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। এ-সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৬ মে দিন ঠিক করেছেন আদালত। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করবেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে ১১টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এ সময় জামায়াতের সেক্রেটারির জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এর আগে, এটিএম আজাহারুল ইসলামের আইনজীবী আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন আপিল বিভাগ। সোমবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনটি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে

আপডেট সময় ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫