ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই সাহসী বীরের পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির বিদায়ের খবর আসার পর প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশের জন্য হাদির আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে, মরহুম ওসমান হাদির স্ত্রী ও সন্তানের যাবতীয় দায়িত্ব এখন থেকে সরকারের। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের সব দায়ভার রাষ্ট্র বহন করবে। 

ড. ইউনূস বলেন, ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও ন্যায়ের লড়াইয়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, জাতি তা কোনোদিন ভুলবে না। তার পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

হাদির অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশবাসীকে এই বীর যোদ্ধার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা অস্ত্রোপচার শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জুলাই অভ্যুত্থানের এই অকুতোভয় সেনানী। তার মৃত্যুতে পুরো বাংলাদেশে এখন শোকের ছায়া বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫