ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য Logo স্কুল নেই, চিকিৎসা নেই, নেটওয়ার্ক নেই, চলছে রাঙামাটির ৫ হাজার মানুষের জীবন Logo নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই Logo রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর Logo ‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’ Logo শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর Logo জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

কাতারে হামলার সময় মাঝআকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কাতার সফরে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝআকাশে। হঠাৎ কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয় কাতার। এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রীও।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল–উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শুধু কাতার নয়, আশপাশের কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

এ সময় লেবাননের প্রধানমন্ত্রীর অনিশ্চয়তায় পড়ার বিষয়টি বিবিসিকে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এখন বাহরাইনে আছেন।

যদিও পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দেওয়ার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রমও এখন পুরোপুরি চালু রয়েছে।

বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি

Tag :

দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য

কাতারে হামলার সময় মাঝআকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫