ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত Logo ইরান যুদ্ধের কট্টর সমর্থক মার্কিন সিনেটর গ্রাহাম মারা গেছেন Logo নেত্রকোণায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে Logo মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রে আশার আলো দেখছে বাংলাদেশের তৈরি পোশাক Logo সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালালেন দুই ভারতীয় Logo দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী Logo বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, বান্দরবানে উদ্ধার ৬০০ মানুষ Logo মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী Logo ‘রথযাত্রা নিরাপদে উদযাপনে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে’ Logo বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

১০ দিন পর খুলল সচিবালয়, সবার মধ্যে ঈদের আমেজ

ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ।

রোববার (১৫ জুন) সরেজমিনে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে।

সকালে তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়,  মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তাই উপস্থিত আছেন।

এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে করিডোর, লিফটগুলোর সামনে ভিড় একটু কম ছিল। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো গাড়িতে ভরা আছে।

উল্লেখ্য, ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ৪ জুন। ৫ জুন থেকে শুরু হয় টানা ছুটি। ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। 

নির্বাহী আদেশে দু’দিন ছুটির ফলে ঈদুল আজহা উপলক্ষ্যে সবমিলিয়ে টানা এ ১০ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

১০ দিন পর খুলল সচিবালয়, সবার মধ্যে ঈদের আমেজ

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫