ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ, আটক ৬

চার দফা দাবিতে আন্দোলন করা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কাকরাইল মোড়ে অবস্থান নেওয়ায় প্রকল্পের কয়েকজন কর্মীকে আটক করে প্রিজনভ্যানে তুলে নেওয়া হয়েছে।

রোববার ( ১ জুন) বিকেলে তাদের ৬ জনকে আটক করা হয় দাবি করেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১০টার পর প্রেস ক্লাব থেকে যমুনার অভিমুখে রওনা দেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। পরে কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নেন তারা।

গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলছেন, আমরা অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে যোগ দিয়েছিলাম। ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), দুজন তথ্যসেবা সহকারী (১৬ তম গ্রেড) ও একজন করে অফিস সহায়ক (২০তম গ্রেড) মিলিয়ে মোট ১ হাজার ৯৬৮ জন মাঠপর্যায়ে কর্মরত রয়েছি।

আমরা তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ করে আসছি। তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ, আটক ৬

আপডেট সময় ০৪:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫