ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

পদ-পদবি ব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে, সেজন্য এসব অপরাধের দৃশ্যমান বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিচার এমন হতে হবে, যেন ভবিষ্যতে কেউ নিজের পদমর্যাদা ব্যবহার করে এমন অপরাধে জড়ানোর সাহস না পান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধে রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। সেনাবাহিনীর প্রতি মানুষের অনেক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। কিন্তু দু-একজন সদস্যের কর্মকাণ্ড সেই শ্রদ্ধায় আঘাত করেছে। কিছু সামরিক কর্মকর্তার বিবেক জাগ্রত হয়েছে। তারা এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসেছেন। তাদের সাক্ষ্যেও সেই বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জিয়াউল আহসান শুধু পদোন্নতি বা র‍্যাংকই পাননি, তার আর্থিক উন্নতিও হয়েছে। অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যও আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলা বা তদন্ত রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এ ধরনের অপরাধের বিচার নিয়ে বাংলাদেশের আইনসহ দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান কী, তা যুক্তিতর্কে আমরা তুলে ধরবো। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এমন নারকীয় তাণ্ডব বা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কীভাবে দণ্ড দিয়েছেন, সেটি আমি উপস্থাপন করবো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

আপডেট সময় ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬