ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম বিক্রি করে দুমুঠো ভাত জুটলেও, জুটে না মাথা গোজার ঠাঁই

পূর্ব আকাশে কেবল ফুটতে শুরু করেছে ভোরের আলো। ঠিক তখনই মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জমতে শুরু করে মানুষের ভিড়। তবে এ ভিড় কোনো যাত্রীর নয়, জীবিকার সন্ধানে আসা একদল শ্রমজীবী মানুষের। কারও হাতে কোদাল, কারও কাঁধে কাজের সরঞ্জাম, আবার কেউ দাঁড়িয়ে আছেন দিনের কাজ পাওয়ার আশায়। একটু পরই শুরু হয় শ্রম বিক্রির দরদাম। দিনভর শরীরের ঘাম বিক্রি করে দুমুঠো খাবারের ব্যবস্থা করাই তাদের লক্ষ্য। স্থানীয়ভাবে পরিচিত এই শ্রম বিক্রির হাটকে কেউ কেউ বলেন ‘মানুষ বিক্রির হাট’।

রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হলসংলগ্ন ফুট ওভারব্রিজের উত্তর পাশে গিয়ে দেখা যায়, সারি সারি দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী শ্রমজীবী মানুষ। কারও চোখেমুখে কাজ পাওয়ার প্রত্যাশা, কারও মধ্যে আগের দিন কাজ না পাওয়ার হতাশা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে গৃহস্থ ও বিভিন্ন কাজের ঠিকাদারেরা এসে শ্রমিকদের সঙ্গে দরদাম করছেন। যার সঙ্গে দরদাম মিলে যাচ্ছে, তিনি চলে যাচ্ছেন কাজের গন্তব্যে। আর যাদের কপালে কাজ জুটছে না, তাদের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এই হাটে প্রতিদিন শ্রম বিক্রি করে অনেকের সংসারে খাবার জোটে। কিন্তু দিন শেষে সবার ভাগ্যে জোটে না নিরাপদ আশ্রয়। কারও রাত কাটে বাস টার্মিনালে, কারও হাসপাতালের বারান্দায়, আবার কেউ আশ্রয় নেন খোলা আকাশের নিচে। অর্থাৎ দিনের আলোয় শ্রম বিক্রি করে খাবার জোগাড় করতে পারলেও রাতের অন্ধকারে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পান না অনেক শ্রমিক।

জানা যায়, প্রতিদিন ভোর থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের পাশে এ শ্রমের হাট বসে। বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধা, রংপুর, ময়মনসিংহ, পাবনা, রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে আসা মানুষ এখানে জড়ো হন। সকাল ৭টার আগেই অধিকাংশ শ্রমিক কাজ পেয়ে বিভিন্ন এলাকায় চলে যান। প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজের আশায় জড়ো হন এই অস্থায়ী শ্রমবাজারে।

কাজের ধরন ও দক্ষতা অনুযায়ী শ্রমিকেরা দৈনিক ৬০০-৯০০ টাকা পর্যন্ত মজুরি পান। গৃহস্থ কিংবা কাজের মালিকেরা দরদাম করে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়ে যান। আবার কেউ কেউ প্রয়োজন অনুযায়ী ১০-১৫ দিনের চুক্তিতেও শ্রমিক নিয়োগ করেন।

দরদামে বনিবনা হলে কেউ যান নির্মাণকাজে, কেউ কৃষিকাজে, আবার কেউ অন্যের বাড়ি কিংবা প্রতিষ্ঠানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতে। তবে সবার ভাগ্যে কাজ জোটে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাজ না পেয়ে অনেককে ফিরতে হয় খালি হাতে। কারও দিন কাটে পরিচিতজনের কাছে সাহায্য চেয়ে, আবার কেউ মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জোগাড় করেন একবেলার খাবার।

কিন্তু দিনের খাবার জুটলেও রাত কাটানোর নিশ্চয়তা নেই তাদের। মাথা গোঁজার মতো স্থায়ী কোনো আশ্রয় না থাকায় এসব শ্রমজীবী মানুষের অনেকেই রাত কাটান বাস টার্মিনাল, হাসপাতালের সামনের বারান্দা কিংবা রাস্তার পাশে। আবার কেউ কেউ ৪০ টাকা দিয়ে এক রাতের জন্য বোর্ডিংয়ে আশ্রয় নেন। তবে সেই সামান্য টাকাটুকুও যাদের হাতে থাকে না, তাদের ভরসা খোলা আকাশের নিচে।

শ্রমিকদের অভিযোগ, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের চুক্তি হলেও গৃহস্থরা জোর করে আরও ২-৩ ঘণ্টা কাজ করান। অতিরিক্ত সময় কাজ করতে না চাইলে মজুরি আটকে রাখেন। আবার কখনো কখনো গৃহস্থের ছদ্মবেশে অপরিচিত লোকজন নির্জন স্থানে কাজের কথা বলে তাদের নিয়ে যান। সেখানে গিয়ে ছিনতাইয়ের শিকার হতে হয়। কাজ করিয়ে মজুরি না দেওয়ার ঘটনাও ঘটে। ফলে প্রতিদিন কাজের সন্ধানে হাটে এলেও নিরাপত্তাহীনতার আশঙ্কা পিছু ছাড়ে না তাদের।

শ্রমিকদের দাবি, এই হাটে কাজ করতে আসা শ্রমিক এবং যারা তাদের কাজে নিয়ে যান, উভয় পক্ষের তথ্য সংরক্ষণ করা প্রয়োজন। শ্রমিকদের নিবন্ধন বা ডাটাবেজ থাকলে তাদের পরিচয় নিশ্চিত করা সহজ হবে। একইভাবে গৃহস্থ কিংবা নিয়োগদাতাদের তথ্য সংরক্ষণ করা হলে কাজের নামে প্রতারণা, মজুরি না দেওয়া, ছিনতাই কিংবা নির্যাতনের ঘটনা কমানো সম্ভব হবে। প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া, নিয়োগদাতাদের তথ্য সংরক্ষণ এবং অভিযোগ জানানোর ব্যবস্থা করা গেলে এই হাটে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা।

এই হাটের আরেকটি নির্মম বাস্তবতা হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ পাওয়ার সুযোগও কমে যায়। শারীরিক সক্ষমতা থাকলেও অনেক গৃহস্থ তাদের কাজে নিতে চান না। কোনো গৃহস্থ দুই-তিনজন কিংবা তার বেশি শ্রমিক নিতে এলে তাদের মধ্য থেকে একজন বয়স্ক শ্রমিককেও নিতে রাজি হন না। তরুণ শ্রমিকদের সঙ্গে দরদাম করে চলে যান, বাদ পড়েন বয়স্করা। অথচ সংসারের দায়িত্ব, সন্তানদের ভরণপোষণ কিংবা নিজের খাবারের ব্যবস্থা করতে তাদেরও প্রতিদিন কাজের প্রয়োজন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকা ও মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আশপাশে মাঝেমধ্যে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় শ্রমিকদের কেউ কেউ জড়িত। তবে এসব ঘটনার জন্য শ্রমিকদের একটি অংশকে দায়ী করা হলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রশাসনের ধারণা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও তাদের কারও কারও ভূমিকা থাকতে পারে।

শিবালয় উপজেলার মহাদেবপুর দুবলিয়া গ্রাম থেকে আমন ধান মাড়াইয়ের জন্য ২ শ্রমিক নিতে এসেছেন মো. আক্তার হোসেন। তিনি বলেন, আমন ধান আছে আমার চার বিঘা। আগে কিছু মাড়াই করছি আর বাকিটুকু মাড়াই করার জন্য আমি লোক নিতে আসছি। আমন ধান মাড়াই করার জন্য ২টা কামলা আমার জন্য যথেষ্ট। তারা দাম অনেক বেশি চায়। স্বাভাবিক দাম একটু হইলে আমি ২টা কামলা নিয়ে যাব। তারা দাম চায় ৮০০, আমি ৭০০ টাকা বলছি। এই দামে পাইলে আমি ২টা কামলা নিয়া যামু।

দিনাজপুর থেকে আসা শ্রমিক মো. মামুন ইসলাম জানান, তাদের এলাকায় কাজ কম থাকায় পেটের দায়ে এত দূর থেকে মানিকগঞ্জে কাজ করতে এসেছেন। তিনি বলেন, আমাগো এলাকায় কামকাজ কম থাকায় পেটের দায়ে এত দূর থেইকা মানিকগঞ্জে কাম করতে আইছি। এখানে সারা বছর কাম থাকে, কিন্তু আমাগো অনেক দুর্ভোগ পোহাইতে হয়। একজন শ্রমিকের দাম যদি ৮০০ টাকা হয়, আমাগো দেওয়া হয় মাত্র ৬০০ টাকা। গৃহস্থরা শ্রমিক বেশি দেখলেই সিন্ডিকেট কইরা মজুরি কমায়া দেয়। সকাল ৬টা থেইকা সন্ধ্যা ৬টা পর্যন্ত কাম করেও অনেক সময় ন্যায্য মজুরি পাই না। আবার পাওনা টাকা চাইলে কয়, আরও ২ দিন কাম করতে হইব। অনেক সময় জোর কইরাও কাম করায়।

তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ, পেটের দায়ে বাড়িঘর ছাইড়া কাম করতে আইছি। আমাগো দাবি, প্রশাসনের পক্ষ থেইকা একটা কমিটি বা তদারকি ব্যবস্থা করা হোক। শ্রমিকদের পরিচয় যাচাই, ন্যায্য মজুরি নিশ্চিত এবং নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আমরা বেশি কিছু চাই না, শুধু পরিশ্রমের ন্যায্য দাম আর নিরাপদে কাজ করার অধিকার চাই। সরকার যদি আমাগো দিকে একটু সুনজর দেয়, তাইলে আমাগো মতো হাজার হাজার শ্রমিকের অনেক উপকার হইব।

সিরাজগঞ্জ থেকে আসা শ্রমিক ইকবাল হোসেন জানান, আমাগো সবচেয়ে বড় সমস্যা হইলো নিরাপত্তা। আমরা কাম করার জন্য বাইরে বাইর হই, কিন্তু অনেক সময় কাজের কথা কইয়া অচেনা লোকজন আমাগো নিয়া যায়। পরে রাস্তার মধ্যে ছিনতাই করে, মারধর করে, সঙ্গে থাকা টাকা-পয়সা সব লইয়া যায়। বিশেষ কইরা রাতের বেলায় কামে যাওয়ার সময় বেশি ভয় লাগে। কে আমাগো নিয়া যাইতেছে, কোথায় নিয়া যাইতেছে, কিছুই বুঝতে পারি না। আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাম করতে আইছি। আমাগো নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই, যেন তারা বিষয়টা একটু দেখে এবং শ্রমিকদের নিরাপদে কাজ করার ব্যবস্থা করে।

ময়মনসিংহ থেকে কাজের সন্ধানে আসা সিরাজ উদ্দিন বলেন, ৫দিন ধরে এই সাইটে কাজ করছি। ৮০০ করছি, ৯০০ করছি। আজকে আমরা কাজে যাইনি, কাজের দাম কম। আমাগো যেইহানে রাইত সেইহানেই কাইত। আমাগো অনেক সমস্যা হয়। সরকার যদি একটু থাকার ব্যবস্থা করে দিত তাহলে আমরা থাকতে পারতাম।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, তারা তো ভাসমান নাগরিক এবং আমরা খোজ নিয়ে দেখেছি যে তাদের মধ্যে প্রায় ৯০ ভাগ লোক মানিকগঞ্জের নাগরিক নয়। তারা বাইরে থেকে আসেন, কখন আসেন, কখন চলে যান কার সাথে কাজ করেন। আমাদের পক্ষে সব সময় সেটি এড্রেস করা সম্ভব হয় না।

তিনি বলেন, তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা বসেছিলাম। তাদের একটি ডাটাবেজের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মানিকগঞ্জে কতজন ভাসমান নাগরিক আছেন, তাদের ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের প্রক্রিয়া আমরা শুরু করেছি। কারণ আমরা ধারণা করছি, তারা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, একইভাবে মানিকগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও তাদের কারও কারও ভূমিকা থাকতে পারে। সুতরাং তাদের আমরা নজরে রাখছি এবং ডাটাবেজের আওতায় আনার চেষ্টা করছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রম বিক্রি করে দুমুঠো ভাত জুটলেও, জুটে না মাথা গোজার ঠাঁই

আপডেট সময় ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬