ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সাতক্ষীরা সীমান্তে শিশুসহ ২৩ জনকে পুশইন

১৮ দিন পর আবারও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদেরকে পুশইন করা হয়। ২৩ জনের মধ্যে ৭ জন নারী ও ৭ পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। সীমান্ত থেকে সকালে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজিবি সদস্যরা তাদেরকে কুশখালী বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখে। 

এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সুরাহা হয়নি। 

পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক পুশইনের শিকার  ২৩ বাংলাভাষী নাগরিকরা জানান তারা অধিকাংশই ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন ইটভাটায় ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করতেন। এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। 

সাতক্ষীরা সদর থানার ওসি আমিনুল হক জানান, পুশইন ২৩ নারী পুরুষ শিশু বাংলাদেশি নাগরিকদের প্রত্যেককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮ জনকে পুশইন করে বিএসএফ। তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সাতক্ষীরা সীমান্তে শিশুসহ ২৩ জনকে পুশইন

আপডেট সময় ০৫:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫