জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন।
দুদকের অনুসন্ধানে আব্দুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার এবং তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া গেছে।
কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, নির্বাচনী হলফনামাসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করে আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























