বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেলো শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিচুর বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আবু বক্কর উপজেলার বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। সে তার নানার বাড়ি ভৈরবনগরে বেড়াতে গিয়েছিল।

নিহতের বাবা তারেক জিয়া ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আবু বক্কর বৃহস্পতিবার ভৈরবনগরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়। আজ সকালে তার নানা বাজার থেকে লিচু নিয়ে আসেন। আবু বক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে।

তাৎক্ষণিক পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com