ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু Logo চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী Logo আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ Logo এল নিনোর কারণে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হতে পারে Logo স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম Logo বাংলাদেশের পাশে থাকার জোরালো প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের: অর্থমন্ত্রী Logo রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড Logo এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কখন, যা জানা গেল Logo গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, লাইনচ্যুত ১৪ বগি

পাকিস্তানের মুলতানের শের শাহ সেতুর কাছে রহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৬ জন যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে করাচি থেকে পেশোয়ারগামী ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ১৩টি বগি পরিষ্কার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ট্রেনটি দুর্ঘটনার শিকার হওয়ার আগে রোহড়ির কাছে ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তীব্রতা উপলব্ধি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে এই ধরনের ট্রেন দুর্ঘটনা নতুন নয়, যার আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধুর নবাবশাহর কাছে হাজার এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, লাইনচ্যুত ১৪ বগি

আপডেট সময় ০১:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬