ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী Logo ‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, পপিকে নিয়ে বাপ্পারাজ Logo আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ড্রোন হামলা Logo লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত Logo সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল Logo ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী Logo আ. লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির Logo হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ। মাছ দুটির মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

পরে ডালচর মৎস্যঘাটে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটের শরীফ ব্যাপারির মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ফরহাদ হাওলাদার আড়তের কর্মচারী মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে রফিক মাঝি জানান, রবিবার দুপুরের দিকে মেঘনায় মাছ শিকারের সময় অন্য মাছের সঙ্গে দুইটি বড় সাইজের ইলিশ ধরা পড়ে।

পরে মাছ দুটি আলাদা করে মনপুরার ঢালচর মাছঘাটের শরিফ বেপারির মৎস্য আড়তে ডাকে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার জানান, ঘাটে বড় সাইজের ইলিশ দুটি নিয়ে এলে তিনিসহ কয়েকজন বেপারি ডাকে অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের মৎস্য আড়তের কর্মচারী মাছ দুটি সর্বোচ্চ দামে কিনে নেন। গত এক মাসে মনপুরার বড় সাইজের প্রায় ৮ থেকে ১০টি রাজা ইলিশ ধরা পড়েছে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর। এমনিতেই নদীতে ইলিশ কম ধরা পড়ছে। সামনে আরো বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী

সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬