ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন Logo চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাটল কক্সবাজার এক্সপ্রেসের যাত্রীর Logo সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের Logo জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক Logo মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন Logo চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী ভাইকে হত্যার অভিযোগ Logo গোপালগঞ্জে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জ শুনানি পেছাল Logo জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ Logo সাংবিধানিক নিয়মে যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এই অভিনন্দনের কথা জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’

এর আগে, ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই বার্তা এল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আপডেট সময় ১২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬