ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

গত এক বছরে ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত প্রতিরক্ষা খাতে অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ বেড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) টেলিভিশনে প্রচারিত এক বিশেষ সংবাদ অনুষ্ঠানে তালায়ি-নিক বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশে উৎপাদিত সামরিক সরঞ্জাম মোতায়েন অব্যাহত রয়েছে এবং নতুন অস্ত্র ও গোলাবারুদের উৎপাদনও চলছে।

তিনি আরও জানান, শত্রুর কাছে সামরিক সক্ষমতার তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের সংখ্যা সীমিত করা হয়েছে।

তালায়ি-নিক বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও পরিচয়কে লক্ষ্য করে বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একমাত্র উপায় হলো আরও শক্তিশালী ও সক্ষম হওয়া।

আঞ্চলিক উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ওপর জোর দিচ্ছে। এমন সময়েই দেশটির প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর এই দাবি উঠে এসেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ

ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৬:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬