ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী Logo বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ইউরোপের দাবানলে বেরিয়ে আসছে দুই বিশ্বযুদ্ধের লুকানো বিপদ Logo বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান Logo জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে প্রস্তুত ইরান- বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এ কথা বলেন পেজেশকিয়ান।

অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা ও সাফল্যের প্রতি বাংলাদেশের আইনসভা ও সংসদ সদস্যদের আস্থা রয়েছে। তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও উল্লেখ করেন তিনি।

মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরান সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও ইরান আগ্রহী।

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশের মহান জনগণ যেন শান্তি, সুখ ও কল্যাণে থাকতে পারে, সেই প্রার্থনাও করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান

আপডেট সময় ০২:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬