ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৫৩৩টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে গুরুতর অসুস্থতা ছাড়া মানুষকে যাতে জেলা হাসপাতালে যেতে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের চিকিৎসাসেবা বাড়ানোর জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ৫৩৩টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে। যাতে খুব বেশি গুরুতর অসুস্থতা না হলে উপজেলার মানুষকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে আসতে না হয়। ইনশাল্লাহ, শিগগিরই এর কাজ শুরু হবে।

তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গ্রামগঞ্জের দুস্থ ও খেটে খাওয়া মানুষের নারী প্রধানদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিশুর জন্য পোশাকের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে চট্টগ্রামে বিভিন্ন মিল-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিল্পকারখানা চালু হলে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই কাজগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে রাজনীতির বাস্তবায়ন চায়, সেই রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। বিএনপির ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রমে যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশে অনেক বিভ্রান্তি ছড়ানো ও গুজব রটনাকারী রয়েছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভবিষ্যতে তারা কী করছে, সেদিকেও নজর রাখতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরোনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬