রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখী সড়কে পুলিশি ব্যারিকেড

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক দখল করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত ১০টায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

ব্যারিকেট এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। ব্যারিকেডের পেছনে পুলিশের ৩টা এপিসি, ২টা জলকামান রাখা হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

এই গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে। তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com