মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রভাবশালী ইরানের বিরুদ্ধে যুদ্ধের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। সিনেটর গ্রাহাম ৭১ বছর বয়সে ‘স্বল্পকালীন ও আকস্মিক অসুস্থতার’ পর মারা গেছেন বলে রবিবার তার কার্যালয় জানিয়েছে।
সিনেটে পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার প্রত্যাশী গ্রাহাম শনিবার সন্ধ্যায় গেছেন।
গ্রাহামের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সিনেটর গ্রাহামের পরিবার এই কঠিন সময়ে সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছে।”
গ্রাহাম এক দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাতের পক্ষে ছিলেন এবং প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত ইরান পারমাণবিক চুক্তিটি প্রত্যাখ্যান করেছিলেন।
গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ছিলেন ‘আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ মানুষ ও সিনেটরদের একজন।’
ট্রুথ সোশ্যাল-এ মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “তিনি সবসময় কর্মঠ ছিলেন এবং ছিলেন একজন সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক। লিন্ডসের অভাব গভীরভাবে অনুভূত হবে… খুবই দুঃখজনক।”
বাংলা৭১নিউজ/এসএএইচ



























