ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে স্বর্ণগুলো লুকানো ছিলো। 

রবিবার (৪ মে) দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ফেরা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। 

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুরের শাহরাস্তির বাসিন্দা সুমন মিয়া নামের ওই যাত্রী রাত ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়া থেকে শাহজালালে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষ করে কাস্টমস এলাকায় আসার পর তার লাগেজ স্ক্যান করলে সন্দেহ তৈরি হয়। 

তিনি আরও জানান, পরে অনেকবার জিজ্ঞাসাবাদ করেও তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে তার মালামালের মধ্যে থাকা স্বর্ণালঙ্কার তৈরির একটি মেশিন নিয়ে সন্দেহ দানা বাঁধে। পরে সেটি খুলে দেখা হয় এবং এর ভেতর থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এআর

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় ০২:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫