রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

টঙ্গীতে বাবা ও ছেলের হাত-পায়ের রগ কেটে হত্যা

টঙ্গী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলেকে নির্যাতনের পর হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে টঙ্গীর দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

নিহতরা হলেন- সোহেল হোসেন দর্জি (৫০) ও তার ছেলে সাকিবুর রহমান সোহেব দর্জি (১৭)। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান দর্জিকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে, নিহত সাকিবুর রহমান উত্তরা আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং উত্তরার একটি শপিংমলে কাজ করতেন।

নিহত সোহেলের স্বজন হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন ধরে দত্তপাড়া বনমালা এলাকায় টিনশেড বাসায় পরিবারসহ বসবাস করছিলেন। রবিবার ফজরের নামাজের আগে সোহেলের বড় ছেলে সোহান তার খালাকে ফোন করে জানান, তার বাবা ও ভাইকে হত্যা করা হয়েছে। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে সাকিবের মরদেহ ঘরের মেঝেতে এবং সোহেলের মরদেহ পাশের রেললাইনের কাছে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত সাকিবুর রহমানের ডান হাতের কব্জি কর্তন ও বাম পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। অপরদিকে, সোহেলের মাথায় আঘাতের চিহ্ন ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহানকে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com