ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়।

শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য সীমা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না। বৈষম্য দূর করাটাই আমাদের প্রধান কাজ।

এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। এখানে দক্ষতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ঘরে ঘরে বিএ, এমএ করে তো লাভ নেই। আমাদের দক্ষতা বাড়াতে হবে।এজন্য ভোকেশনাল এডুকেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। ব্যবসা করতে এত বাধা যে সিম্পল একটা রেস্টুরেন্টে করতে গেলে বোঝা যায়। এগুলো হয়েছে পৃষ্ঠেপোষকতার অর্থনীতির জন্য, অতীতে এসব হয়েছে। আমরা এ গুলো বন্ধ করার চেষ্টা করছি।

টাকা না ছাপিয়েই সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬