সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

হঠাৎ এলজিইডিতে প্রতিমন্ত্রী : ৯টা বাজতেই বন্ধ গেট, অনুপস্থিত ৩২ শতাংশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করতে হঠাৎ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এরপর সকাল ৯টা বাজতেই অফিসের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। তখন উপস্থিতির হিসাব নিয়ে দেখা যায়, অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী তখনো অফিসে প্রবেশ করেননি।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরাসরি এলজিইডি কার্যালয়ে উপস্থিত হন।

সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিয়ে উপস্থিতি যাচাই কার্যক্রম শুরু হয়। গেট বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী বাইরে আটকা পড়েন। পরে তারা জানতে পারেন, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে এই আকস্মিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় প্রতিমন্ত্রী নিজেই গেটের বাইরে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভেতরে পাঠানো প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতির তথ্য সংগ্রহ করেন।

পরে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে প্রবেশ করেননি, যা দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করছেন। সেই তুলনায় বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সময়ানুবর্তিতার ঘাটতি গ্রহণযোগ্য নয়।

এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে আকস্মিক পরিদর্শন চালানো হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, উপস্থিতির ব্যত্যয় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com