মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

কুমিল্লায় রেস্টুরেন্টের দেয়াল ধসে ম্যানেজারের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে একটি রেস্টুরেন্টের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি সৈনিক হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মিজানুর রহমানের শ্বশুর এবং একই হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে হোটেলে এসে ক্যাশ টেবিলে বসেছিলেন তিনি। এ সময় হোটেলের একটি পুরোনো ও দুর্বল দেয়াল হঠাৎ ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের আগেই স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয় এবং পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হোটেল ভবনটির কাঠামো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। বিষয়টি জানা থাকার পরও হোটেল মালিক মিজানুর রহমান সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তারা মনে করেন, সময়মতো সতর্কতা নিলে এই প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com