ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১১টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকাররা হলেন- নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক।

এ ঘটনায় হামলার শিকার সাগর মল্লিক (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০), আমির হোসেন (২৯)।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার দুই এনসিপি নেতা কামাল মিয়া নামক এক দোকানির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা একে অন্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতায় অভিযুক্ত হামলাকারীরা এনসিপি নেতাদের নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালান।

এ বিষয়ে হামলার শিকার সাগর মল্লিক বলেন, আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এসময় হামলাকারীরা আমাদের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন ও তারা আমাদেরকে বিভিন্ন উসকানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলো।

একপর্যায়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে আহত করে। মূলত এরা স্বৈরাচার আমলে লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তবে ৫ আগস্টের পর বর্তমান সরকারের নাম বিক্রি করে যাচ্ছে। অথচ তারা বর্তমান সরকারের কোনো নেতাকর্মী না।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, গতকাল বালু মহল নিয়ে বিএনপি দলীয় দুপক্ষের সংঘর্ষের বিষয়ে আমাদের আলাপচারিতার সময়ে অতর্কিতভাবে হামলা করে বসে। মূলত হামলাকারীরা সরকার দলীয় কোনো পদধারী না, তারা হচ্ছে সুবিধাভোগী।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬