শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন: আরাঘচি

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেই দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল। এমন পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

রোববার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘আজ প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে নিয়ে ট্রানজিশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। তিনজনের এই দলটি নতুন নেতা নির্বাচিত হওয়ার আগে নেতাদের দায়িত্বে থাকবে। অন্যাদকে লিডারশিপ কাউন্সিল নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে, আমি ধরে নিচ্ছি যে এতে অল্প সময় লাগবে। হয়তো এক বা দুই দিনের মধ্যে তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবে। তাই সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছু আমাদের আইনি ব্যবস্থা এবং সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের উপর আক্রমণ করছি না, আমরা শুধু মার্কিন স্থাপনাগুলোতে আক্রমণ করছি।

তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের অপর পারের দেশগুলোর সাথে আমাদের কোনও সমস্যা নেই, তাদের সকলের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ক অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়।

রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার ভোরে তার দফতরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখনো অক্ষত রয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com