সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চন্দনাইশে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট শিকারীরটেক এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করেন।

নিহত মো. জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি দ্রুতগতির হানিফ সার্ভিসের একটি দ্রুতগতির বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে জাবেদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জাবেদ। 

ঘটনার পরপর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com