শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।

মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে জাতীয় সংসদ এলাকা ও এর আশপাশের এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 

বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অভিমুখে বুধবার সকাল থেকেই জনস্রোতের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেটসহ আশপাশের প্রতিটি এলাকা  লোকে লোকারণ্য হয়েছে জনতার ঢলে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com